শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন’ জানিয়ে নওগাঁয় মাইকিং *** ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদরাসা শিক্ষক পলাতক *** টঙ্গীতে শিশুকে যৌন নিপীড়ন: মাদ্রাসাশিক্ষককে থাপ্পড়ের ভিডিও ভাইরাল, থানায় পাল্টাপাল্টি অভিযোগ *** বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের আগে সুখবর দিল বিসিবি *** সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি *** ঠাকুরগাঁওকে মাগুরা বানাবেন না, নির্বাচন হোক ঈদ উৎসবের মতো: আব্দুল হালিম *** শিবির একটি গুপ্ত সংগঠন, হুংকার দিয়ে লাভ নেই: পানিসম্পদমন্ত্রী *** বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান *** রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের জেরে আইনের আওতায় বাবা-ছেলে

আমির খানের ছবিতে বাংলাদেশি অভিনেত্রী ফারিণ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৭ অপরাহ্ন, ১২ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

কয়েকদিন আগেই শোনা গিয়েছিল বাংলা ছবির প্রযোজনা করতে চান বলিউড তারকা আমির খান। চিত্রনাট্যকার বিপ্লব গোস্বামী, পরিচালনাও করবেন তিনিই। এরইমধ্যে ছবির সবকিছু চূড়ান্ত। আমিরের প্রযোজনায় ‘পাত্রী চাই’ নামের সেই ছবিতে অভিনয় করতে চলেছেন বাংলাদেশি অভিনেত্রী তাসনিয়া ফারিণ।  

সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে জানা যায়, ছবিটি হচ্ছে সোশ্যাল স্যাটায়ারধর্মী গল্পে। চিত্রনাট্যকার বিপ্লবের ভাষ্য, ‌‘‘পুরুষতান্ত্রিক সমাজের ফাঁপা দম্ভকে নাড়িয়ে দেওয়ার গল্প ‌'পাত্রী চাই'।’’

ছবিতে ফারিণের সঙ্গে জুটি বেঁধেছেন কলকাতার অভিনেতা অর্জুন চক্রবর্তী। আরো রয়েছেন সব্যসাচী চক্রবর্তী ও মমতাশস্কর। আসন্ন দুর্গাপূজোর পরেই শুটিং শুরু হবে এই ছবির। প্রযোজনায় রয়েছে প্রমোদ ফিল্মস।

আরো পড়ুন: বলিউডের সিনেমায় প্রিয়াঙ্কা সরকার

বছর কয়েক আগে নতুন চিত্রনাট্যকারের খোঁজে আয়োজিত হয়েছিল এক প্রতিযোগিতা। সেখানে বিচারকের আসনে ছিলেন আমির খান। বলছিলেন, কেমনভাবে তিনি বিপ্লব গোস্বামীর লেখা পড়ে চমকে গিয়েছিলেন!

বিচারকের তালিকায় রাজকুমার হিরানি, জুহি চতুর্বেদী ও অঞ্জুম রাজাবলির মতো তারকারা। সেই প্রতিযোগিতায় চার হাজার প্রতিযোগীর মধ্যে জায়গা করে নিয়েছিল সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের প্রাক্তন ছাত্র বিপ্লবের চিত্রনাট্য।

পরবর্তী কাহিনি আরও রোমঞ্চকর। কোভিডের আগের ঘটনা। বিপ্লবকে একদিন নিজের বাড়িতে ডেকে পাঠালেন আমির। জানালেন, তার চিত্রনাট্যে নিজস্ব প্রযোজনায় ছবি করতে চান। এভাবেই সিনেমাটিতে আমিরের যুক্ত হওয়া।

এসি/ আই.কে.জে/


আমির ফারিণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250